মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ঝালকাঠির রাজাপুরে জব্দকৃত জাটকা ইলিশ এতিমখানায় বিতরণ

ঝালকাঠির রাজাপুরে জব্দকৃত জাটকা ইলিশ এতিমখানায় বিতরণ

হাসিবুর রহমান ,ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছের পোনা নিধন ও বিক্রির অপরাধে ২ জনকে জরিমানা ও আটক করে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মাছ স্থানীয় ৪ টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।


সোমবার (২৯ এপ্রিল) রাতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহুল চন্দ।


এর আগে রাজাপুরের তুলাতালা এলাকা থেকে ইলিশ মাছের পোনা বিক্রির সময় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা।


আটকদের ভ্রাম্যমান আদালতে তোলা হলে বিচারক, মোবাইল কোর্টের মাধ‍্যমে ৬ হাজার টাকা জরিমানা করেন ,একই সাথে জব্দকৃত ৩০ কেজি ইলিশ মাছের পোনা স্থানীয় ৪ টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।


আটককৃতরা হলেন, উপজেলার বাদুরতলা গ্ৰামের বাসিন্দা আবদুল মজিদ ও উপজেলার উত্তমপুর গ্রামের বাসিন্দা আলমগীর হাওলাদার।


উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ জানান, উপজেলার তুলাতলা এলাকা থেকে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ মাছের পোনা জব্দ করা হয়। সেগুলো চারটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন