মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ঝালকাঠিতে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ঝালকাঠিতে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ সমির গাজী (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে রাজাপুর ইউনিয়নের শরীফ মার্কেট সংলগ্ন তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সমির গাজী রাজাপুর সদর এলাকার মৃত নুর মোহাম্মদ গাজীর ছেলে।

জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন আহমেদ পিপিএম বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সমির গাজী তার নিজ বাড়িতে গাঁজা ক্রয়-বিক্রয় করছেন। পরে আমরা অভিযান পরিচালনা করে তাকে আটক করি।"

তিনি আরও জানান, গ্রেফতারের সময় সমির গাজীর দেহ তল্লাশি করে তার পিঠে বহন করা একটি কালো ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো বাদামি কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় নীল পলিথিনে রাখা ছিল। উপস্থিত স্বাক্ষীদের সামনে মাদকদ্রব্যটি জব্দ করা হয়।

এসআই মহিউদ্দিন বলেন, এ ঘটনায় সমির গাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খুঁজুন