মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ঝালকাঠিতে গভীর রাতে ছেলেকে গ্রেফতার, আতঙ্কে বাবার মৃত্যু

ঝালকাঠিতে গভীর রাতে ছেলেকে গ্রেফতার, আতঙ্কে বাবার মৃত্যু

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটিতে মারামারির মামলায় সুমন সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে গভীর রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন সুমনের বাবা মো. হাবিব সরদার (৫৮)। পরিবারের দাবি, পুলিশি অভিযানের মধ্যে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া মসজিদ বাড়ি এলাকায়।

পরিবারের সদস্যরা জানান, রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ পুলিশের উপস্থিতি ও ছেলেকে ধরে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে মানসিকভাবে ভেঙে পড়েন হাবিব সরদার। কিছুক্ষণ পর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।


শুক্রবার (২০ জুন) সকালে সুমন সরদারকে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন আদালতের জিআরও এনামুল হাসান।


নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,রাতের অভিযানে মামলার এক আসামিকে গ্রেফতার করে থানায় আনার পর তার বোন এসে জানায়, তাদের বাবা স্ট্রোক করেছেন। পরে জানতে পারি তিনি হাসপাতালে মারা গেছেন।

ঘটনার পর এলাকাজুড়ে তৈরি হয়েছে শোক ও আতঙ্ক। হঠাৎ এ মৃত্যুতে শোকাহত পরিবার দাবি জানিয়েছে—যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি আর না ঘটে 

খুঁজুন