চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ঝালকাঠি আয়োজিত দীর্ঘদিন পর পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স হলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান।
কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন-ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-চীফ লিগ্যাল এইড অফিসার রাজিব কুমার রায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন কবির, লিগ্যাল এইড অফিসার বায়জীদ রায়হান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক মো. সোহেল আকন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড.মাহেব হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আক্কাস সিকদার, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. নুরুল হুদা, জেল সুপার মো. বিকাশ রায়হান, ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক পুলক চন্দ্র রায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান,কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু নাছের রায়হান।
কনফারেন্সে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,আদালতের সিএসআই ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার অপরাধ পরিস্থিতি, মামলার তদন্ত ও কার্যক্রম, বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য উপস্থাপন, মামলা দ্রুত নিষ্পত্তি, দ্রুত এম সি, পি এম রিপোর্ট প্রস্তুত এবং পুলিশ ও ম্যাজিস্ট্রেসীর মধ্যে পারস্পরিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিচারিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা, মামলার তদন্ত ও সাক্ষ্য উপস্থাপনে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ, বিচার বিভাগ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং বিচারিক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপসহ স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
উল্লেখ্য, ইতিপূর্বে প্রতি তিনমাস পরপর মাসের দ্বিতীয় শনিবার পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হতো। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটি অনিয়মিত হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গতকাল মঙ্গলবার এই কনফারেন্স অনুষ্ঠিত হলো।
ঝালকাঠিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত
ঝালকাঠিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ঝালকাঠি আয়োজিত দীর্ঘদিন পর পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স হলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান। কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন-ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-চীফ লিগ্যাল এইড অফিসার রাজিব কুমার রায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন কবির, লিগ্যাল এইড অফিসার বায়জীদ রায়হান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক মো. সোহেল আকন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড.মাহেব হোসেন, নারী
ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আক্কাস সিকদার, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. নুরুল হুদা, জেল সুপার মো. বিকাশ রায়হান, ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক পুলক চন্দ্র রায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান,কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু নাছের রায়হান। কনফারেন্সে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,আদালতের সিএসআই ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার অপরাধ পরিস্থিতি, মামলার তদন্ত ও কার্যক্রম, বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য উপস্থাপন, মামলা দ্রুত নিষ্পত্তি, দ্রুত এম সি, পি এম রিপোর্ট প্রস্তুত এবং পুলিশ ও ম্যাজিস্ট্রেসীর মধ্যে পারস্পরিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিচারিক কার্যক্রম
আরও গতিশীল ও কার্যকর করা, মামলার তদন্ত ও সাক্ষ্য উপস্থাপনে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পুলিশ, বিচার বিভাগ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং বিচারিক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপসহ স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। উল্লেখ্য, ইতিপূর্বে প্রতি তিনমাস পরপর মাসের দ্বিতীয় শনিবার পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হতো। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটি অনিয়মিত হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গতকাল মঙ্গলবার এই কনফারেন্স অনুষ্ঠিত হলো।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত