মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ঝালকাঠিতে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

ঝালকাঠিতে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঠলিয়ায় ঢাকা ক্যানভাসের জেলা প্রতিনিধি এম এ আজিজকে সংবাদ সংগ্রহের কারনে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। মো ময়নুল হাওলাদার (৩০) এর বিরুদ্ধে এ অভিযোগ উঠে। ময়নুল উপজেলার উত্তর বলতালা এলাকার আলমগীর হাওলাদারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, আজিজ কাঠালিয়া উপজেলায় সংবাদ কর্মী হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করিয়া আসিতেছি। ময়নুল একজন চিহ্নিত বখাটে প্রকৃতির লোক হওয়ায় সংবাদ সংগ্রহ সংক্রান্ত বিষয় নিয়া আজিজকে ভয় ভীতি প্রদান করিয়া আসিতে থাকে।

তারই ধারাবাহিকতায় গত ৯ তারিখ সোমবার সকাল অনুমানিক সাড়ে নয়টার সময় আজিজ ০৫ নং শৌলজালিয়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের উত্তর বলতলার দোগনাহাট বাজারে আঃ মন্নান আকন এর খাবার হোটেলে সকালের নাস্তা করতে গেলে, ময়নুল আজিজকে দেখে পূর্ব বিরোধের জের ধরে অশ্লীল ভাষায় কথা বার্তা বলা শুরু করে। আজিজ ময়নুলকে অশ্লীল ভাষায় কথা বার্তা বলিতে নিষেধ করলে, ময়নুল উত্তেজিত হয়ে আজিজকে বিভিন্ন ভয় ভীতি ও খুন জখমের হুমকী দেয়।

এ বিষয় জানতে অভিযুক্ত মায়নুল এর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

কাঁঠালিয়া থানার এসআই সজল খান বলেন, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি  করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

খুঁজুন