রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

 জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকি (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত রকি সদর উপজেলার কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে গ্রামের কয়েকজন মাঠে কাজ করতে যান। এসময় তারা একটি ঘাঁসের জমিতে রকিকে পড়ে থাকতে দেখেন। জমির ওপর দিয়ে টানানো ঝুলন্ত বিদ্যুতের তারের সঙ্গে ওই যুবকের স্পর্শ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা রকির কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামাম বাসসকে জানান, ঘাঁসের জমির ওপর দিয়ে বিদ্যুতের তার ঝুলে ছিল। ওই তারের স্পর্শ লেগে রকি নামের ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। 

তিবি জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

খুঁজুন