জেলার কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিছলে এক নারী যাত্রী নিহত হয়েছেন।
মৃত রাবেয়া খাতুন (৩৭) খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন।
আজ শনিবার সকাল ৯ টায় কালীগঞ্জ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঢাকার খিলক্ষেত এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়, আজ সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেনটি মোবারকগঞ্জ রেলস্টেশনে বিরতীর পর যাত্রা শুরু করলে ওই নারী ট্রেনে উঠতে যান। এসময় অসাবধনতাবশত পা পিছলে নিচে পড়ে যান ওই নারী। এতে ট্রেনের চাকার নিচে চাপা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহজাহান শেখ দুর্ঘটনার শিকার নারীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর হাসপাতালে রেফার করা হয়। যশোর যাওয়ার পথে তার ওই নারীর মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্সকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, মরদেহ যশোর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যশোর রেলওয়ে পুলিশ এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
ঝিনাইদহে ট্রেন কাটা পড়ে নারী নিহত
ঝিনাইদহে ট্রেন কাটা পড়ে নারী নিহত
জেলার কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিছলে এক নারী যাত্রী নিহত হয়েছেন। মৃত রাবেয়া খাতুন (৩৭) খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন। আজ শনিবার সকাল ৯ টায় কালীগঞ্জ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঢাকার খিলক্ষেত এলাকার বাসিন্দা বলে জানা গেছে। জানা যায়, আজ সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী
ট্রেনটি মোবারকগঞ্জ রেলস্টেশনে বিরতীর পর যাত্রা শুরু করলে ওই নারী ট্রেনে উঠতে যান। এসময় অসাবধনতাবশত পা পিছলে নিচে পড়ে যান ওই নারী। এতে ট্রেনের চাকার নিচে চাপা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহজাহান শেখ দুর্ঘটনার শিকার নারীর শারীরিক অবস্থা
আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর হাসপাতালে রেফার করা হয়। যশোর যাওয়ার পথে তার ওই নারীর মৃত্যু হয়।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্সকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, মরদেহ যশোর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যশোর রেলওয়ে পুলিশ এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত