রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত জয়পুরহাট কোটা সংস্কার আন্দোলনে ৬ মামলা সহ শতাধিক গ্রেপ্তার

জয়পুরহাট কোটা সংস্কার আন্দোলনে ৬ মামলা সহ শতাধিক গ্রেপ্তার

মোঃ আবু সুফিয়ান মুক্তার - জয়পুরহাট জেলা প্রতিনিধি::



জয়পুরহাটে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পাঁচ থানার মোট ছয়টি মামলায় সহ এ পর্যন্ত জেলায় ১০২ জন গ্রেপ্তার হয়েছে। 

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জয়পুরহাটে এ পর্যন্ত ছয়টি মামলা হয়েছে এর  মধ্যে সদর থানায় ২ টি, পাঁচবিবি ১ টি, কালাই ১ টি খেতলাল ১ টি এবং আক্কেলপুর ১ টি মোট ৬ টি।

এসব মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেকেই আসামি হয়েছেন। এসব মামলায় এ পর্যন্ত ১০২ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে সদর থানায় ৫২ জন, পাঁচবিবি থানায় ১৭ জন, কালাইয়ে ৮ জন, ক্ষেতলাল থানায় ১৪ জন ও আক্কেলপুরে ১১ জন।

সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় পুলিশের গাড়ি ভাঙচুর, তাদের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জয়পুরহাট থানার মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ছাড়া গত ২০ জুলাই একই থানায় আরেকটি মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল থেকে পুলিশ ও বিভিন্ন দোকানে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল ছুঁড়ে মারার অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

পাঁচবিবি ও আক্কেলপুর থানায় একই দিন গত ২২ জুলাই নাশকতার অভিযোগে মামলা করা হয়েছে। পাঁচবিবি থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ১৩ জনকে এবং আক্কেলপুর থানায় আসামি করা হয়েছে ১৮ জনকে।

এ ছাড়া কালাই ও ক্ষেতলাল থানাতেও একই দিন গত ২৩ জুলাই মামলা করা হয়েছে। কালাই থানার মামলায় আসামি হয়েছে ৬ জন এবং ক্ষেতলাল থানায় ১১ জন। এই দুটি মামলাও নাশকতার বলে পুলিশ জানিয়েছে। একটি মামলায় অজ্ঞাত আসামির সংখ্যা উল্লেখ থাকলেও অন্য পাঁচটি মামলায় অজ্ঞাত আসামির সংখ্যা উল্লেখ নেই। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন জামিনও পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

খুঁজুন