জেলায় ২০ বস্তা সরকারি সার অবৈধভাবে পাচারকালে জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে এসব সার স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করে দেওয়া হয়েছে।
জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই’র গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে জয়পুরহাট সদর উপজেলার দোয়ানি বাজারে অভিযান চালান সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।
প্রশাসনের উপস্থিতির টের পেয়ে পাচারকারীরা ১৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা পটাশ সার ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রশাসনের সহায়তায় জব্দকৃত সারগুলো মোট ২৫ হাজার ২৫০ টাকায় স্থানীয় কৃষকদের মাঝে তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেওয়া হয়।
স্থানীয় প্রশাসন ও এলাকা সূত্রে জানা যায়, অধিক লাভের আশায় সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার ‘মেসার্স শাহীন ট্রেডার্স’-এর মালিক শাহীন কাদির সরকারি বরাদ্দকৃত সারগুলো পার্শ্ববর্তী নওগাঁ জেলার ধামইরহাটে অবৈধভাবে পাচার করছিলেন।
অভিযান প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বাসসকে জানান, সরকারি সার অবৈধভাবে পাচারের সাথে জড়িত পলাতক ডিলার শাহীন কাদির এবং অজ্ঞাত পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কৃষকের সার নিয়ে যেকোনো অনিয়ম বা পাচারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জয়পুরহাটে পাচারকালে সরকারি সার জব্দ, ডিলার পলাতক
জয়পুরহাটে পাচারকালে সরকারি সার জব্দ, ডিলার পলাতক
জেলায় ২০ বস্তা সরকারি সার অবৈধভাবে পাচারকালে জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে এসব সার স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করে দেওয়া হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই’র গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে জয়পুরহাট সদর উপজেলার দোয়ানি বাজারে অভিযান চালান সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। প্রশাসনের উপস্থিতির টের পেয়ে পাচারকারীরা ১৫ বস্তা ইউরিয়া ও
৫ বস্তা পটাশ সার ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রশাসনের সহায়তায় জব্দকৃত সারগুলো মোট ২৫ হাজার ২৫০ টাকায় স্থানীয় কৃষকদের মাঝে তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেওয়া হয়। স্থানীয় প্রশাসন ও এলাকা সূত্রে জানা যায়, অধিক লাভের আশায় সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার ‘মেসার্স শাহীন ট্রেডার্স’-এর মালিক শাহীন কাদির সরকারি বরাদ্দকৃত সারগুলো পার্শ্ববর্তী
নওগাঁ জেলার ধামইরহাটে অবৈধভাবে পাচার করছিলেন। অভিযান প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বাসসকে জানান, সরকারি সার অবৈধভাবে পাচারের সাথে জড়িত পলাতক ডিলার শাহীন কাদির এবং অজ্ঞাত পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কৃষকের সার নিয়ে যেকোনো অনিয়ম বা পাচারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত