জেলার পাঁচবিবি উপজেলায় আজ যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ হোসেন (৩২) নামের একব্যক্তি নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক আকাশ হোসেন জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আকাশ হোসেন মোটরসাইকেল যোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় অবস্থিত হিলি স্থলবন্দরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হিলি থেকে পাবনাগামী ‘সৌমিক পরিবহন’ নামের একটি বাস মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আকাশ হোসেন ছিঁটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন এবং তার মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। গুরুতর অবস্থায় আকাশ হোসেনকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জেলার পাঁচবিবি উপজেলায় আজ যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ হোসেন (৩২) নামের একব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক আকাশ হোসেন জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয়
সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আকাশ হোসেন মোটরসাইকেল যোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় অবস্থিত হিলি স্থলবন্দরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হিলি থেকে পাবনাগামী ‘সৌমিক পরিবহন’ নামের একটি বাস মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আকাশ হোসেন ছিঁটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন এবং তার মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে
যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। গুরুতর অবস্থায় আকাশ হোসেনকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত