মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কাপ্তাইয়ে অজগর সাপ অবমুক্ত

কাপ্তাইয়ে অজগর সাপ অবমুক্ত

উচিংছা রাখাইন, রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি - জেলার কাপ্তাই ৪১ বিজিবি অফিস  এবং শহরের কলেজ গেইট এলাকা থেকে উদ্ধার হওয়া  দুটি অজগর সাপকে অবমুক্ত করা হয়েছে। 

গতকাল সন্ধ্যায় এই সাপগুলোকে উদ্ধার করে কাপ্তাই ফরেস্ট রেঞ্জে নিয়ে যাওয়া হয়।

আজ সোমবার সকাল ১১টার দিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীণ অরণ্যে এই অজগর সাপগুলো অবমুক্ত করা হয় বলে  জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের  কাপ্তাই ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।

তিনি  আরো জানান, উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে একটি প্রায় ৮ ফুট এবং অন্যটি প্রায় ৭ফুটের মতো।

আজ সকালে অজগর সাপগুলো কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তের সময় কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, ফরেস্টার মোঃ  আবু বক্কর, গিয়াস উদ্দিন , মোঃ আক্তার হোসেনসহ স্থানীয  স্হানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

খুঁজুন