সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর কাশিয়ানীতে কুপিয়ে হত্যা; বাঁশ ঝাড় থেকে লাশ উদ্ধার

কাশিয়ানীতে কুপিয়ে হত্যা; বাঁশ ঝাড় থেকে লাশ উদ্ধার

পরশ উজির:-গোপালগঞ্জের কাশিয়ানীতে রবিউল শেখ (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে উপজেলার পূর্ব চরপদ্মবিলা গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত রবিউল শেখ পূর্ব চরপদ্মবিলা গ্রামের মালেক শেখের ছেলে।

নিহতের স্ত্রী শ্যামলী বেগম জানান, বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় বাঘিয়া গ্রামের খালাতো ভাই কোবাদ শেখ ফোন করে রবিউল শেখকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই রবিউল শেখ নিখোঁজ ছিলেন। পরে অনেক খোঁজাখুঁজি করলেও তার আর সন্ধান মেলেনি। 

বৃহস্পতিবার সকালে বলাই বিশ্বাসের বাঁশ ঝাড়ের মধ্যে রবিউল শেখের লাশ পড়ে থাকতে দেখে এক কৃষক বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন গিয়ে রবিউল শেখের লাশ শনাক্ত করে।

এলাকাবাসী জানায়, ২০২০ সালে কোবাদ শেখের ভাই শহিদ শেখ নিহত হয়। এ ঘটনায় আপন খালাতো ভাই রবিউল শেখ ও তার ভাইদের আসামি করে মামলা হয়। ওই মামলা এখনো আদালতে বিচারাধীন।

ওসি মোহাম্মদ মাসুদ রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।



বিডি/টুডেইস/নিউজ


খুঁজুন