শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় কাউন্টারে ধীরগতি ৬ ঘণ্টা দাঁড়িয়েও মিলছে না টিকিট

কাউন্টারে ধীরগতি ৬ ঘণ্টা দাঁড়িয়েও মিলছে না টিকিট

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। একই সঙ্গে স্টেশনের কাউন্টার এবং অনলাইন থেকে টিকিট বিক্রি হচ্ছে। টিকিট পেতে অনেকেই রাত থেকেই লাইনে দাঁড়িয়েও টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

যাত্রী‌দের অভি‌যোগ, একেকটি টি‌কিট কিন‌তে প্রায় পাঁচ মি‌নিট সময় লাগ‌ছে। এনআইডি বা জন্মসনদ দে‌খি‌য়ে টি‌কিট নি‌তে হ‌চ্ছে।

কেন এত দে‌রি জান‌তে চাইলে তিন নম্বর কাউন্টা‌রের বিক্রয়ক‌র্মী জানান, সার্ভা‌রে বে‌শি চাপ পড়ার কার‌ণে একটু সময় লাগ‌ছে। তারপরও পর্যাপ্ত টি‌কিট র‌য়ে‌ছে। সবাই শৃঙ্খলা মে‌নে থাক‌লে টি‌কিট পা‌বেন।

দা‌য়িত্বরত একজন আনসার সদস্য ব‌লেন, লোকজন অনেক ধৈর্য ধ‌রে অপেক্ষা কর‌ছেন। তেমন কো‌নো হৈচৈ কর‌ছেন না। ত‌বে টি‌কিট পে‌তে তা‌দের সময় লাগ‌ছে। কিন্তু এবা‌রে কো‌নো কা‌লোবাজারি হ‌চ্ছে না।

আগাম টি‌কিটসহ সা‌র্বিক বিষ‌য়ে কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, আজ কাউন্টারগুলোতে টিকিটপ্রত্যাশীর সংখ্যা অনেক বেশি। আজ ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু, তাই ভিড় বে‌শি। ত‌বে অগ্রিম টিকিট বিক্রির সব প্রস্তুতি আমরা নি‌য়ে‌ছি। আশা করছি সুষ্ঠু, সুন্দর পরিবেশে ও সুশৃঙ্খলভাবে টিকিট বিক্রি করতে পারব। অনলাইনের পাশাপাশি কাউন্টারে ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে।

জানা গেছে, অনলাইনে ই-টিকিটিংয়ের মাধ্যমে ঈদের অগ্রিম টিকিট বিক্রি সকাল ৮টায় শুরু হয়ে‌ছে। এ ছাড়া কাউন্টারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক টানা অগ্রিম টিকিট বিক্রি চলবে। প্রতিটি টিকিট বিক্রয় কেন্দ্রে একটি করে নারী ও প্রতিবন্ধীদের জন্য কাউন্টার থাকবে। একজন যাত্রী এক সঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। বিক্রি করা ঈদযাত্রার অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। স্পেশাল ট্রেনের কোনো টিকিট অনলাইনে পাওয়া যাবে না। শুধুমাত্র স্টেশন কাউন্টারে বিক্রি করা হবে।

খুঁজুন