স্থানীয় সরকার নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপির পুলিশ লাইন্সে এ কর্মশালার উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।
স্বাগত বক্তব্যে কমিশনার বলেন, নির্বাচনে পুলিশকে আইনগতভাবে নির্দিষ্ট দায়িত্বের পাশাপাশি ভোটের পরিবেশ বজায় রাখতে হবে।
তিনি বলেন, বর্তমান প্রশিক্ষণটি মূলত রিক্যাপ অর্থাৎ চাকরি জীবনে অর্জিত অভিজ্ঞতাকে পুনরায় মনে করিয়ে দেওয়া। প্রশিক্ষণ সেশনগুলো গুরুত্বসহকারে গ্রহণ করতে হবে।
অভিজ্ঞ ইন্সট্রাক্টরদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে সবাই দায়িত্ব পালনে আরও দক্ষ হবেন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনি আইন, আন্তঃবাহিনী সমন্বয় সাধন, নির্বাচনি সহিংসতা প্রতিরোধ, আচরণবিধি, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা, বডি-ওর্ন ক্যামেরার ব্যবহারসহ প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
কর্মশালায় ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) এম, এম শাকিলুজ্জামানসহ কেএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
কেএমপিতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালা শুরু
কেএমপিতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালা শুরু
স্থানীয় সরকার নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপির পুলিশ লাইন্সে এ কর্মশালার উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান। স্বাগত বক্তব্যে কমিশনার
বলেন, নির্বাচনে পুলিশকে আইনগতভাবে নির্দিষ্ট দায়িত্বের পাশাপাশি ভোটের পরিবেশ বজায় রাখতে হবে। তিনি বলেন, বর্তমান প্রশিক্ষণটি মূলত রিক্যাপ অর্থাৎ চাকরি জীবনে অর্জিত অভিজ্ঞতাকে পুনরায় মনে করিয়ে দেওয়া। প্রশিক্ষণ সেশনগুলো গুরুত্বসহকারে গ্রহণ করতে হবে। অভিজ্ঞ ইন্সট্রাক্টরদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে সবাই দায়িত্ব পালনে আরও দক্ষ হবেন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনি আইন, আন্তঃবাহিনী সমন্বয় সাধন, নির্বাচনি সহিংসতা প্রতিরোধ, আচরণবিধি, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা, বডি-ওর্ন ক্যামেরার ব্যবহারসহ প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালায় ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) এম, এম শাকিলুজ্জামানসহ কেএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত