শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় খেলার মাঠের তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

খেলার মাঠের তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

ইয়াশফি রহমান:  রাজধানী ঢাকায় বসবাস করা শিশুদের খেলাধুলার প্রতি বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ‘ঢাকা শহরে খেলার সুযোগ কম। শিশুরা ফ্ল্যাটে বাস করে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে। বাবা-মায়েদের অনুরোধ করবো, কিছু সময়ের জন্য যেন তারা খেলতে পারে, এমন ব্যবস্থা করতে। বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের দিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে।’

বুধবার (১১ মে) জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে যোগ দেন সরকারপ্রধান।

২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত গত আট বছরের জন্য ক্রীড়া পুরস্কার দেওয়া হয় ৮৫ জন ক্রীড়া ব্যক্তিত্বকে। এদের মধ্যে ৩৯ জন ক্রীড়া সংগঠক রয়েছেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, এখন থেকে প্রতি বছর জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হবে।

খেলাধুলা ও সংস্কৃতির চর্চা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জানিয়ে তিনি বলেন, ‘এ কারণে শিশুদের জন্য খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে। গ্রামীণ খেলাগুলো আমাদের চালুর ব্যবস্থা নিতে হবে। আমরা এ ব্যাপারে সহায়তা করছি। আমরা চাই, আমাদের এ খেলাগুলো আরও এগিয়ে যাক।’

দেশের প্রতিটি জেলার স্টেডিয়াম শুধু ক্রিকেট নয়, সবধরনের খেলার জন্য উন্মুক্ত রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন তিনি।

শেখ হাসিনা বলেন, খেলাধুলায় নারীরা এগিয়ে যাচ্ছে, তাদেরকে বেশি সুযোগ দিতে হবে। বিজয়ী জাতি হিসেবে আত্মবিশ্বাস ধরে রাখলে সব খেলায় বাংলাদেশ বিজয়ী হবে বলে মনে করেন তিনি।

খুঁজুন