বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন তারেক রহমানের প্রতিশ্রুতির মহাসড়কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার
দেশের খবর খ্রিস্টান অপবাদ দিয়ে মারধর করার অভিযোগে সংবাদ সম্মেলন

খ্রিস্টান অপবাদ দিয়ে মারধর করার অভিযোগে সংবাদ সম্মেলন

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীল সেনবাগ উপজেলায় খ্রিস্টান অপবাদ দিয়ে এক ব্যক্তিকে মারধর করে বসতঘর পুড়িয়ে দিয়ে বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেওয়ার অভিযোগে ভুক্তভোগী পরিবার নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।

ভুক্তভোগী মো.সবুজ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম পাড় গ্রামের আব্দুল লতিফের ছেলে এবং হিজবুত তাওহীদের কর্মি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রতিকার চেয়ে বেলা সাড়ে ১১টার সময় ভুক্তভোগী পরিবার নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সবুজ অভিযোগ করে বলেন, গত ১৬ এপ্রিল উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের সিলন মিয়ার জামে মসজিদের ইমামের মো. ইমাম হোসেনের নেতৃত্বে ২৫-৩০ জন লোক বাশেঁর লাঠি, লোহার রড় নিয়ে খ্রিস্টান মারো ইসলাম রক্ষা কর শ্লোগান দিয়ে আমার বাড়িতে আক্রমণ করতে যায়। যাওয়ার পথে পথের মধ্যে আমাকে মারধর করে। খবর পেয়ে আমার মা লাইলী বেগম আমাকে উদ্ধার করতে গেলে তারা আমার মাকেও মারধর করে।

তিনি আরও বলেন,এ সময় আমার মায়ের কাছ থেকে আমাকে নিয়ে যাওয়ার বিনিময়ে জোরপূর্বক ৫০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং আমার ব্যবহৃত মোবাইলটি ছিনিয়ে নেয়।

এ ঘটনায় সেনবাগ থানায় অভিযোগ করেও কোন প্রতিকার না পাওয়ায় আজকে সাংবাদিক সম্মেলন করেন বলে উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এবং নিজ পরিবারের নিরাপত্তা দাবী করেন।

খুঁজুন