রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধ’র পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ডা. আসাদুর রহমানের ওপর হামলা : সানি সাহা দুই দিনের রিমান্ডে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে গবেষণার অনন্য মডেল আইইডিসিআর হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৪১ বছরে পদার্পণ রাজবাড়ীতে বিভিন্ন দপ্তরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভা অনুষ্ঠিত আদাবরে যাত্রা শুরু করল DPRC-এর নতুন শাখা প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ টোল আদায়ে অনিয়ম : শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর জয়পুরহাটে পাচারকালে সরকারি সার জব্দ, ডিলার পলাতক
দেশের খবর খুলনারত্ন সম্মাননা পেলেন তিন বরেণ্য সাহিত্যিক

খুলনারত্ন সম্মাননা পেলেন তিন বরেণ্য সাহিত্যিক

বিশেষ অবদান রাখায় ‘খুলনারত্ন’ সম্মাননা দেওয়া হয়েছে তিনজন বরেণ্য সাহিত্যিককে। 

গতকাল শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। খুলনা কবি সাহিত্যিক ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাংবাদিক ও কলামিস্ট হিসেবে বিশেষ অবদান রাখায় প্রয়াত এম হেফজুর রহমান, শিশু সাহিত্যিক হিসেবে অবদান রাখায় আশরাফুন্নেছা দুলু ও সংগঠক ও সাহিত্যিক হিসেবে কবি রুহুল আমিন সিদ্দিকীকে সম্মাননা দেওয়া হয়েছে।

সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইয়াহইয়া আখতার, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল মান্নান, সিনিয়র সাংবাদিক দিদারুল আলম, জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম ও খুলনা কবি সাহিত্যিক ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সাহিত্যিক ফোরামের আহ্বায়ক এস এম আয়ুব আলী। সঞ্চালনায় ছিলেন কবি সাহিত্যিক ফোরামের সদস্য সচিব আজাদুল হক আজাদ ও সদস্য মনিরুজ্জামান মোড়ল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাহিত্য সংসদের সভাপতি সাইফুল ইসলাম মল্লিক।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার ইউনূস আলী, বিএনপি নেতা জামাল মোড়ল, কবি নাসির আহমেদ, কবি এজি রানা, মনিরুজ্জামান লাভলু, কবি সৈয়দ আলী হাকিম, গল্পকার ফিরোজ আহমেদ, কামরুল হাসান মৃধা, খান আক্তার হোসেন, মফিদুল ইসলাম, আবু আসলাম বাবু, ইরানী পারভীন, ওলিউর রহমান, মতিউর রহমান, গোলাম রসুল খোকন, আবরার আজম, আ. হান্নান, মাহবুব হোসেন, সাবিত্রী গাইন ও বাস্তব নন্দী।

এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য কবি সাহিত্যিক ফোরামকে ধন্যবাদ জানিয়ে অতিথি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, গুণী মানুষকে সম্মান জানালে সমাজে গুণী মানুষ তৈরি হয় ও যারা সম্মান দেয় তারাও সম্মানিত হয়।

খুঁজুন