জেলার কটিয়াদী উপজেলায় আজ কাভার্ডভ্যান ও সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ মোট তিনজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ রোববার দুপুরে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাবেয়া (৫০), মিলন মিয়া (৩৫) ও শিশু জারা মনি (৫)। তারা হবিগঞ্জ জেলার বাসিন্দা এবং সিএনজি-চালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জের কয়েকজন বাসিন্দা ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একজন রোগীকে দেখে সিএনজি-চালিত অটোরিকশা যোগে হবিগঞ্জে ফিরছিলেন। পথিমধ্যে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের তেভাগা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিলন মিয়া নামের একব্যক্তি নিহত হন। গুরুতর অবস্থায় অন্যদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাবেয়া ও শিশু জারা মনিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
জেলার কটিয়াদী উপজেলায় আজ কাভার্ডভ্যান ও সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার দুপুরে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাবেয়া (৫০), মিলন মিয়া (৩৫) ও শিশু জারা মনি (৫)। তারা হবিগঞ্জ জেলার বাসিন্দা এবং সিএনজি-চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জের কয়েকজন বাসিন্দা ময়মনসিংহের নান্দাইল
উপজেলায় একজন রোগীকে দেখে সিএনজি-চালিত অটোরিকশা যোগে হবিগঞ্জে ফিরছিলেন। পথিমধ্যে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের তেভাগা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিলন মিয়া নামের একব্যক্তি নিহত হন। গুরুতর অবস্থায় অন্যদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাবেয়া ও শিশু জারা মনিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত