রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে।  

অভিযানে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে। এ সময় একজন মিয়ানমার নাগরিককে আটক করা হয়।

রোববার দিবাগত রাতে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ হ্নীলা বিওপির একটি টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ সীমান্তবর্তী মৌলভীবাজার এলাকায় অভিযান চালায়। 
এদিকে গতকাল টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান এলাকায় একটি মাছের ঝুড়ি থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। 

এছাড়াও গতকাল বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নাফ নদীতে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারসহ এক মিয়ানমারের নাগরিককে আটক করে।  

জব্দকৃত আলামত এবং আটক ব্যক্তির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন