রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আইন আদালত কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ একজন আটক

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ একজন আটক

 কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। 
আজ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৬ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক ১ টি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা, ১ টি মোবাইল ফোন ও পাচার কাজে ব্যবহৃত সিএনজিসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

খুঁজুন