রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে জব্দ করা হয়।
গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে এ ১২৪ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আজ রোববার দুপুর ১২টায় রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, এ সময়ে রাজশাহী রেঞ্জ এলাকায় ১টি খুনসহ ডাকাতি এবং ১টি চুরির ঘটনা ঘটেছে এবং অন্যান্য খাতে ৪৩টিসহ মোট ৪৫টি মামলা রুজু করা হয়েছে।
এছাড়া অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে ১৮টি। তবে গত ২৪ ঘণ্টায় রেঞ্জে কোনো খুন, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন, নারী ও শিশু নির্যাতন কিংবা দ্রুত বিচার আইনের মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমগ্র রেঞ্জ জুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসব অভিযানে পরোয়ানা মূলে ৩৮ জন, সাজাপ্রাপ্ত ১৮ জন, তদন্তাধীন মামলায় ৬৫ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য মামলায় ৩ জনসহ মোট ১২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে মাদক ব্যবসায়ী ও সেবনকারী হিসেবে গ্রেফতার হয়েছেন ১৮ জন।
অভিযানকালে পুলিশ ১টি দেশীয় তৈরি লোহার রিভলবার, ২ কেজি গান পাউডার এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৬৮৯ পিস ইয়াবা, ১ গ্রাম হিরোইন, ৪ বোতল বিদেশি মদ, ১০ লিটার চোলাইমদ, ১০০ গ্রাম গাঁজা, ৪৭ পিস ট্যাপেন্টাডল এবং ৬০ বোতল সিরাপ।
এছাড়া পুলিশি সেবা কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৮৫৭ জন নাগরিককে সেবা দেয়া হয়েছে এবং চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৭১ জনে।
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১২৪ জন গ্রেফতার
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১২৪ জন গ্রেফতার
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে জব্দ করা হয়। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে এ ১২৪ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আজ রোববার দুপুর ১২টায় রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, এ সময়ে রাজশাহী রেঞ্জ এলাকায় ১টি খুনসহ ডাকাতি এবং ১টি চুরির ঘটনা ঘটেছে এবং অন্যান্য খাতে ৪৩টিসহ মোট ৪৫টি মামলা রুজু
করা হয়েছে। এছাড়া অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে ১৮টি। তবে গত ২৪ ঘণ্টায় রেঞ্জে কোনো খুন, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন, নারী ও শিশু নির্যাতন কিংবা দ্রুত বিচার আইনের মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমগ্র রেঞ্জ জুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসব অভিযানে পরোয়ানা মূলে ৩৮ জন, সাজাপ্রাপ্ত ১৮ জন, তদন্তাধীন মামলায় ৬৫ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য মামলায় ৩ জনসহ মোট ১২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে মাদক ব্যবসায়ী ও
সেবনকারী হিসেবে গ্রেফতার হয়েছেন ১৮ জন। অভিযানকালে পুলিশ ১টি দেশীয় তৈরি লোহার রিভলবার, ২ কেজি গান পাউডার এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৬৮৯ পিস ইয়াবা, ১ গ্রাম হিরোইন, ৪ বোতল বিদেশি মদ, ১০ লিটার চোলাইমদ, ১০০ গ্রাম গাঁজা, ৪৭ পিস ট্যাপেন্টাডল এবং ৬০ বোতল সিরাপ। এছাড়া পুলিশি সেবা কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৮৫৭ জন নাগরিককে সেবা দেয়া হয়েছে এবং চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৭১ জনে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত