সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর কলাপাড়ায় খালের অবৈধ বাঁধ অপসারণ

কলাপাড়ায় খালের অবৈধ বাঁধ অপসারণ

মো.নাহিদুল হকঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফরিদগঞ্জ গ্রামে দীর্ঘ ১০ বছর ধরে ক্ষমতাসীন দলের প্রভাবশালীরা সরকারি খালটি অবৈধ ভাবে দখল করে রেখে ছিলেন।

১০ এপ্রিল রবিবার সকালে খালের উপর ১১টি বাঁধ অপসারণ করেন উপজেলা প্রশাসন। প্রায় ১ কিলোমিটার খালে অবৈধ ভাবে বাঁধ দিয়ে কৃষিকাজে বাঁধা সৃষ্টি করে মাছ চাষ করছিলো স্থানীয় প্রভাবশালীরা। খালটির বাঁধ অপসারণ করে দিলে এলাকার কৃষকের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

ফরিদগঞ্জ গ্রামের ভূক্তভোগী জিহাদ জানান,দীর্ঘ ১০ বছর ধরে খালটি প্রভাবশালীরা দখল করে মাছ চাষ করে আসছে। আজ উদ্ধার হওয়ায় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

ইউনিয়ন ভূমি সহকারি মো.কাইউম বলেন,উপজেলা প্রশাসনের নির্দেশে সরেজমিনে গিয়ে তদন্ত্র করে একটি মহল সরকারি খাল বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছে। সত্যতা যাছাইয়ের পর অবৈধ বাঁধগুলি কেটে জনসাধরনের জন্য উন্মুক্ত করে দেয়া হলো। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক জানান,এলাকাবাসীর দূর্ভোগ লাঘবে জন্য জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক উপজেলা প্রশাসন উদ্দ্যোগে খালটিকে মুক্ত করা হয়েছে।




খুঁজুন