মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি

কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও অসামরিক উড়ান পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দেশের ২০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে, যার মধ্যে অন্যতম কলকাতা বিমানবন্দর।

বিমানবন্দরের সুরক্ষায় নিযুক্ত সিআইএসএফ কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। যারা ছুটিতে ছিলেন, তাদের দ্রুত কাজে যোগ দিতে বলা হয়েছে। বিমানবন্দর চত্বরে শুক্রবার (৯ মে) সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্নিপার ডগ নিয়ে চলছে তল্লাশি। অ্যারাইভাল ও ডিপারচার গেটে গাড়ি দাঁড়ানো নিষিদ্ধ করা হয়েছে, যাত্রী নামিয়েই গাড়িকে সরে যেতে হচ্ছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ ৯ মে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ডিসি ব্যুরোর পক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক ডাকা হয়েছে। এর আগেই সিআইএসএফ ডিআইজি বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

এদিকে আন্দামান থেকে ঘুরে আসা কলকাতার বাসিন্দা আকবর আলি জানান, সুরক্ষা কড়াকড়ি রয়েছে ঠিকই, তবে আমাদের কোনো অসুবিধা হয়নি।

বর্ডার পরিস্থিতি ও নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষিতে দেশের অন্য বিমানবন্দরগুলোর মতো কলকাতাতেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। নিরাপত্তা সংক্রান্ত নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীদের উড়ানের অন্তত তিন ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হতে বলা হয়েছে।

খুঁজুন