সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত গ্রেফতার ২ শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় জনসচেতনতামূলক সভা ও মতবিনিময় শেয়ারবাজারে দরপতন, ডিএসইএক্স কমেছে ৪১ পয়েন্ট আজ আন্তর্জাতিক শান্তি দিবস পটুয়াখালীতে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বোন গ্রেফতার জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে আইএসিসিসিকে প্রয়োজনীয় সহযোগিতার অঙ্গীকার অ্যাটর্নি জেনারেলের
দেশের খবর কমলাপুরে ট্রেনের বগির আগুন নিয়ন্ত্রণে

কমলাপুরে ট্রেনের বগির আগুন নিয়ন্ত্রণে

 রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ২নং প্ল্যাটফর্মের একটি ট্রেনের বগিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ফায়ারের পাঁচটি ইউনিটের চেষ্টায় ৩০ মিনিটেই আগুন নির্বাপণ সম্ভব হয়েছে। রোববার ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বীন জসিম এ তথ্য জানান। 

তিনি বলেন, কমলাপুর রেল স্টেশনের ২নং প্ল্যাটফর্মের ট্রেনের একটি বগিতে আগুনের ঘটনা ঘটে। আমরা রাত ৯টা ৩৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে ৯টা ৪৬ মিনিটে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে ২টি ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১০টা ১৬ মিনিটে আগুন নির্বাপণ করা হয়েছে।

এ ঘটনায় হতাহত, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খুঁজুন