শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় কোস্টগার্ডের অভিযানে ১১৫ কোটি ২৫ লাখ টাকার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কোস্টগার্ডের অভিযানে ১১৫ কোটি ২৫ লাখ টাকার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে প্রায় ১১৫ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ব্যবহার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। আজ বুধবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার লাবিব উসামা আহমাদুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার আনুমানিক বিকাল ৪টার দিকে বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লে. শামস্ সাদেকিন নির্নয় এর নেতৃত্বে ঢাকা জেলার চকবাজার এর চক মোগলটুলি আল-সাহানী মার্কেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার ০৪টি কারেন্টজালের দোকান ও গোডাউনে অভিযান পরিচালনা করে আনুমানিক ৩ কোটি ৫০ লাখ মিটার নতুন কারেন্টজাল এবং ৫০০ পিছ চায়না চাই জাল জব্দ করা হয়। 

এসব জিনিসের বাজার দাম প্রায় ১১৫ কোটি ২৫ লাখ টাকা। এই অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিক উল্লাহ ও ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জালসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডার পাগলা’র  উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

খুঁজুন