রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা • পারিবারিক ঘটনাকে রাজনৈতিক দাবি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত • ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ • বিএনপির নেতাকর্মীরা রাজপথেই থাকবে • বিরোধীদের সঙ্গে আলোচনার পর ভেনেজুয়েলায় আরও রাজনৈতিক বন্দির মুক্তি • ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের তৎপরতা, সাফল্যের দাবি স্কট বেসেন্টের • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬, মামলা ৪০ • ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে হবে • জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী • জাতিসংঘ সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী
দেশের খবর কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা

কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা

তুরস্কের আন্টালিয়া নগরীতে অনুষ্ঠেয় কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও তুরস্ক।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে তারা আসন্ন জলবায়ু সম্মেলন এবং এতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এছাড়া উভয় পক্ষ উচ্চপর্যায়ের সফর, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি এবং বাংলাদেশে তুর্কি কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করে।

২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে অংশ নেওয়ার জন্য তুরস্ককে আমন্ত্রণ জানান প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে তাদের অঙ্গীকার ব্যক্ত করেন।

খুঁজুন