বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বেরোবি’র সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় শেয়ারবাজার কারসাজি : সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর বিদেশে চাকরির জন্য জামালপুরে ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর জাতিসংঘে ভাষণ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক কর্মকর্তাদের নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জনপ্রশাসন এশিয়াডে আবাসন সমস্যায় বাংলাদেশ আরচ্যারি দল ফেনীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় রুপির বিপরীতে টাকার বড় উত্থান, দুই বছরে শক্তিশালী হয়েছে ১১.৬ শতাংশ আওয়ামীপন্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে
আইন আদালত কর্মকর্তাদের নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জনপ্রশাসন

কর্মকর্তাদের নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জনপ্রশাসন

প্রতিমন্ত্রীর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ থাকলেও দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।

বুধবার সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’য় জেলা প্রশাসন আয়োজিত জেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রীর বক্তব্যের পরপরই সাংবাদিকদের সভাকক্ষ থেকে কিছুক্ষণের জন্য বাহিরে অবস্থানের অনুরোধ করা হয় এবং সভা শেষে বিস্তারিত ব্রিফ করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

সভায় বক্তব্য প্রদানকালে সরকারি কর্মচারীদের কাজের জবাবদিহিতা ও পদোন্নতি প্রসঙ্গে মো. আব্দুল বারী বলেন, ‘কর্মকর্তাদের ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ থাকতেই পারে, তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা সরকারের নীতি ও সামাজিক ইশতেহার বাস্তবায়নে আইনগতভাবে বাধ্য। কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, সততা ও দক্ষতার ভিত্তিতেই বর্তমানে পদায়ন ও পদোন্নতি নিশ্চিত করা হচ্ছে।’

 বগুড়াকে একটি গতিশীল ‘ইকোনমিক হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিমানবন্দর সম্প্রসারণ ও চালু, কৃষিভিত্তিক শিল্পায়ন এবং একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্ভাবনাকে
কাজে লাগিয়ে বগুড়ায় দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরকারের সামাজিক সুরক্ষা নীতি প্রসঙ্গে তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড প্রবর্তন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামাজিক সুরক্ষার আওতাভুক্ত করা হচ্ছে। এর পাশাপাশি শিশুদের প্রাথমিক শিক্ষায় বৈষম্যহীন পরিবেশ ফিরিয়ে আনা এবং পুষ্টিকর খাবারের ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছে।

পরিবেশ রক্ষা ও সুপেয় পানির নিরাপত্তা ইস্যুতে প্রতিমন্ত্রী জানান, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে খাল পুনঃখনন, নদী উদ্ধার এবং সমুদ্রের পানি শোধন করে সরবরাহ করার সুদূরপ্রসারী উদ্যোগ নেয়া হয়েছে। সরকারের দূরদর্শী নেতৃত্বে দেশের ভঙ্গুর অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াবে এবং সার্বিক আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

সভায় অন্যান্যের মধ্যে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মহিত তালুকদার, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় নেতৃবৃন্দসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন