মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কষ্টি পাথরের মূর্তিসহ ০৩ জন চোরাকারবারী গ্রেফতার

কষ্টি পাথরের মূর্তিসহ ০৩ জন চোরাকারবারী গ্রেফতার

'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে চোরাকারবারিদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় ইং ০৩/০৯/২০২৫ তারিখ সন্ধ্যা ০৭.১০ ঘটিকার সময় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন ০২নং কাটাবাড়ী ইউপির ০১নং কাটাবাড়ী এলাকা থেকে ধৃত আসামী মিজানুর রহমান সুজা (৩৫) এর বসত বাড়ীর পূর্ব পার্শ্বে টিনশেড মাটির তৈরি গোয়াল ঘরের ভিতর অভিযান পরিচালনা করে কষ্টি পাথরের ০১টি ৩৭ কেজি ওজনের আনুমানিক ১,৫০,০০,০০০ (এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা) মূল্যমানের  মূর্তি (মা ও শিশুর ভাস্কর্য) সহ অভিযুক্ত আসামি ১। মিজানুর রহমান @ সুজা (৩৫), পিতা-মৃত খলিলুর রহমান, ২। গোলাম ফিরোজ লিটন (৩০), পিতা- আঃ কুদ্দুস, উভয় সাং- ০১ নং কাটাবাড়ী, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা এবং ৩। শিবু সরকার (৩০), পিতা- অনিল চন্দ্র সরকার, সাং- লক্ষ্মনপুর বাড়াইশাল পাড়া, থানা- সৈয়দপুর, জেলা-নীলফামারী'দেরকে উল্লেখিত আলামতসহ গ্রেফতার করতে সক্ষম হয়। 

পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামি'দেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অধিনায়কের স্বাক্ষরিত,প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যে
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিষয়টি নিশ্চিত করেন। 

খুঁজুন