সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর ক্ষুদ্র নৃ-গোষ্টিভুক্ত শিক্ষার্থীদের মঝে মধুখালীতে সাইকেল ও শিক্ষাবৃত্তি এবং সুবর্ণ কার্ড বিতরণ

ক্ষুদ্র নৃ-গোষ্টিভুক্ত শিক্ষার্থীদের মঝে মধুখালীতে সাইকেল ও শিক্ষাবৃত্তি এবং সুবর্ণ কার্ড বিতরণ

সজীব মোল্লাঃ ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠিভুক্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি এবং প্রতিবন্ধি ব্যক্তিদের মধ্যে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়েছে।

২২ মার্চ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিতে ক্ষুদ্র নৃ-
গোষ্ঠিভুক্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি এবং প্রতিবন্ধি ব্যক্তিদের মধ্যে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি 
হিসেবে বক্তব্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন বুলবুল।

অন্যান্যের মধ্যে এ সময় বক্তব্য রাখেন সাংসদ পত্নি সেলিনা আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা সহকারী 
কমিশনার(ভুমি) শামীম আরা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সহা প্রমুখ।

অনুষ্ঠানে ১৫টি বাইসাইকেল ও ৩০জন প্রাথমিক ,মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার্থীদের মধ্যে ১ লক্ষ ৮ হাজার টাকা এবং উপজেলার নওপাড়া 
ইউনিয়নের ৬০জন প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়েছে।

খুঁজুন