বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
খুলনায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন দিনুশার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে নাটকীয় ড্র শ্রীলংকার নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়াতে ‘কটনপোর্ট’ চালু আব্দুর রহমান শেখের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক ফিফার বিতর্কে নিজেদের অবস্থান জানাল সৌদি ফুটবল ফেডারেশন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ: এসপি নেত্রকোণা ঢাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট বাংলাদেশ-চীন বাণিজ্য বাড়াতে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের তাগিদ
দেশের খবর কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় অবৈধভাবে মাটি কাটার ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে  একটি ড্রেজার মেশিন, তিন হাজার ফুট পাইপ ও অন্যান্য সরঞ্জাম বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল কাজী মার্কেট এলাকা ও ধান্যদৌল বিলে এ অভিযান পরিচালনা করা হয়। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল কাজী মার্কেট এলাকা ও ধান্যদৌল বিলে ফসলী জমি থেকে অব্যধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একটি ড্রেজার মেশিন তিন হাজার ফুট পাইপসহ অনান্য সরঞ্জাম ধ্বংস করা হয়। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মেশিনের মালিক আবদুল কাদির পালিয়ে যান। তবে মেশিনের দুই কর্মচারীকে আটক করা হলে তারা ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে মুচলেকা দেন। এসময় আনসার সদস্য ও স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান পরিচালনাকারী  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি নষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না। নিয়মিত অভিযান চালানো হবে।

এবিষয়ে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, কৃষি জমি রক্ষায় প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থান আছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

খুঁজুন