বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত খুলনায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন দিনুশার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে নাটকীয় ড্র শ্রীলংকার নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়াতে ‘কটনপোর্ট’ চালু আব্দুর রহমান শেখের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক ফিফার বিতর্কে নিজেদের অবস্থান জানাল সৌদি ফুটবল ফেডারেশন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ: এসপি নেত্রকোণা ঢাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
দেশের খবর কুমিল্লা দেবীদ্বারে শিয়ালের কামড়ে শিশুসহ আহত-৭

কুমিল্লা দেবীদ্বারে শিয়ালের কামড়ে শিশুসহ আহত-৭

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা দেবীদ্বারে এক শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন—মোচাগড়া গ্রামের জুবায়ের (৯), মোবারক (১৯), মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাগরিবের নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হলে একটি শিয়াল দৌড়ে এসে একজনকে কামড় দেয়। পরপরই আরেকজনের পায়ে কামড় দেয় শিয়ালটি। এরপর শিয়ালটি দৌড়ে পালানোর সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড়ায়। এসময় শিয়ালের আচরণ ছিল অস্বাভাবিক ও পাগলাটে ধরনের। পরে এলাকাবাসী একত্রিত হয়ে রাতেই শিয়ালটিকে মেরে ফেলে।
এ ঘটনায় শিশুসহ সাতজন আহত হন। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে রাতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আক্রান্তদের র‌্যাবিস ভ্যাকসিন দেন। আক্রান্তদের কেউ আশঙ্কাজনক না হওয়ায় তাদের বাড়ি পাঠানো হয় এবং পরবর্তী ভ্যাকসিনগুলো নির্ধারিত সময়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, “শনিবার রাতে শিয়ালের কামড়ে আহতরা হাসপাতালে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভ্যাকসিন প্রদান করা হয়েছে এবং সবাই বর্তমানে সুস্থ আছেন।

খুঁজুন