সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর কু‌মিল্লা মুরাদনগ‌রে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত‌ ৪আসামী গ্রেপ্তার

কু‌মিল্লা মুরাদনগ‌রে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত‌ ৪আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতি‌বেদক ,কু‌মিল্লা                     

কুমিল্লার মুরাদনগর উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারীসহ ও বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

 রাতে বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ।

শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।                গ্রেফতারকৃতরা হলো, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রাহিমা বেগম (৩২) মুরাদনগর উপজেলার খুরুইল গ্রামের মৃত গোলাম কিবরিয়ার স্ত্রী, ওয়ারেন্ট ভুক্ত আসামী সোহাগ (২৭) উপজেলার জাহাপুর মধ্যপাড়া গ্রামের মৃত শফিকের ছেলে, আব্দুল মালেক (৩৭) উপজেলার বাখরাবাদ বালুরচর এলাকার মৃত নায়েব আলীর ছেলে ও আবুল হোসেন (৩৫) একই এলাকার ইয়াকুব আলীর ছেলে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, রাহিমা বেগম রামপুর থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও মিরপুর থানার অপর একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতাক আসামী। তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সোহাগের বিরুদ্ধে ডাকাতির একটি মামলা, আব্দুল মালেক ও আবুল হোসেন শিশু ও নারী র্নিযাতন মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতাক আসামী। আবুল হোসেনের বিরুদ্ধে আরো একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।

গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন