সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর কু‌মিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩ হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ও ২ রেস্টুরেন্টকে অর্থদন্ড

কু‌মিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩ হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ও ২ রেস্টুরেন্টকে অর্থদন্ড

‌নিজস্ব প্রতি‌বেদক ,কু‌মিল্লা 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে ভোক্তা অধিকার সংরক্ষণে ও গুনগত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। 

এসময় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় ও ত্রুটিযুক্ত টেস্ট রেজাল্টের কারণে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মালিক শাহিন মিয়া (৩৮) কে ২০,হাজার টাকা, প্রয়োজনীয় পরিমাণ নার্স না থাকায় মধুমতি হাসপাতালের মালিক মোঃ নাজমুল হাসান শরীফকে ৫,হাজার টাকা, ডায়াবেটিস জেনারেল হাসপাতালের লাইসেন্সের মেয়াদ না থাকায় ওমর ফারুককে ৫,হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। 

এছাড়া, মূল্য তালিকা না টানানো, ভেজাল সস পরিবেশন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের অপরাধে ঢাকাইয়া কাবাব এর মা‌লিক  মোঃ উজ্জ্বলকে ২৫,হাজার টাকা এবং মূল্য তালিকা না টানানোয় নিউ ঢাকাইয়া কাবার এর মালিক সোহাগকে ১০,হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। বৃহস্প‌তিবার এ অভিযানে উপজেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।

খুঁজুন