রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত কু‌মিল্লার পুজামন্ড‌পের মামলায় ২কাউ‌ন্সিলরসহ ৮জন জেলহাজ‌তে

কু‌মিল্লার পুজামন্ড‌পের মামলায় ২কাউ‌ন্সিলরসহ ৮জন জেলহাজ‌তে

কু‌মিল্লা জেলা প্রতিনিধি ঃ

কুমিল্লার নানুয়া দিঘীরপা‌ড়ের পুজামন্ড‌পের ঘটনার মামলায় সিটি করপোরেশনের সদ্যবিজয়ী দুই কাউন্সিলরসহ মোট আটজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।                              মঙ্গলবার দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আতাব উল্লাহ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আসামিপক্ষের স্বজনরা জানান, মামলার পর আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। 

কারাগারে যাওয়া আসামিরা হলেন- কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. একরাম হোসেন, বিষ্ণপুর মুন্সেফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. গোলাম কিবরিয়া, শুভপুর এলাকার বাসিন্দা ও ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা আবদুল ল‌তি‌ফের ছে‌লে আমির হোসেন ফয়েজী, মো. রাসেল, মোবারক আলীর ছে‌লে মফিজুল ইসলাম, সুলতান আহ‌মে‌দের ছে‌লে মান্নান মিয়া ও শুভপুর এলাকার আবদুল অ‌হি‌দের ছে‌লে নজির আহমেদ।

আদালতের মামলার ন‌থি থে‌কে জানা গেছে, ২০২১ সালের ১৩ অক্টোবর কুমিল্লা মহানগরীর নানুয়ার দিঘিরপাড় পূজামণ্ডপে কোরআন রাখা নিয়ে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার মামলার ধার্য‌্য তা‌রি‌খে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এসময় বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 এ বিষয়ে কুমিল্লার আদালত পরিদর্শক মজিবুর রহমান জানান,পূজামণ্ডপে হামলার ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় পৃথক দু’টি মামলা হয়। কারাগারে পাঠানো ৮জন ওই দুটি মামলার আসামি। তারা হাইকোর্ট থেকে অন্তর্কালীন জামিনে ছিলেন। তাদের জামিনের মেয়াদ শেষ হওয়ায় হাইকোর্টের নির্দেশে আদালতে হাজিরা দিতে আসলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। 

এড ইসমাইল হো‌সেন জানান,বিশেষ ক্ষমতা আইনের ২০২১ সালের মামলায় মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিনে আসার পর মঙ্গলবার মামলার ধার্য‌্য তারিখে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।                    আসামীগণের পক্ষে মামলা শুনানি করেন সিনিয়র আইনজীবী এডভোকেট কাইয়ূম হক রিংকু, ৫ বারের সাবেক সভাপতি এডভোকেট ইসমাইল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সহিদ উল্লাহ, এডভোকেট এয়াকুব আলী চৌধুরী,এডভোকেট নজির আহম্মেদ হোসাইনীসহ আরো অনেক উপস্থিত ছিলেন। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

খুঁজুন