সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর কুমিল্লায় ৩ হাজার লিটার তেল জব্দ। ভোক্তা অধিকারের অভিযান

কুমিল্লায় ৩ হাজার লিটার তেল জব্দ। ভোক্তা অধিকারের অভিযান

‌নিজস্ব প্রতি‌বেদক ,কু‌মিল্লা:

কুমিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ লিটারের বোতলজাত ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।  শুক্রবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় এক দোকানিরর বাড়ি থেকে এই তেল জব্দ করা হয়। ৫লিটারের প্রতিবোতল ৭৬০ টাকা দরে কেনা এসব বোতল তিনি বর্তমান মূল্য ৯৮৫ টাকায় বিক্রির জন্য মজুদ করেছিলেন বলে জানিয়েছে ভোক্তা অধিকার। তেলের মালিক কামরুল হাসান স্টোর্স এর সত্বাধিকারি কামরুল হাসানকে এই অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তেলের বোতলের গায়ের দাম মুছে বিক্রির অভিযোগে একই এলাকার ভাই বন্ধু স্টোরকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারি পরিচালক আছাদুল ইসলাম জানান, অসাধু ব্যবসায়িরা পূর্বেও কম মূল্যের কেনা সয়াবিন তেল মজুদ করেছে এখন বেশি মূল্যে বিক্রি করার জন্য। আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন হাজার লিটার তেলের ৫লিটারের বোতলগুলো স্থানীয়দের কাছে বিক্রি করে দিয়েছি।

খুঁজুন