বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন
দেশের খবর কু‌মিল্লায় বাসের চাপায় দুই পথচারীর মৃত্যু

কু‌মিল্লায় বাসের চাপায় দুই পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতি‌বেদক,কুমিল্লা

কুমিল্লা চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় গুরুতর আহত দুই পথচারী হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মারা গেছেন ।                      সোমবার (৯ মে) সকাল ৭ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রা‌মের আটগ্রাম এলাকায় এ সড়ক দূর্ঘটনা‌টি  ঘটে ।

নিহতরা হলেন, আটগ্রামের আব্দুল খালেকের ছেলে  রিন্টু (৩০) ও বাতিসা গ্রামের মনা মিয়ার ছেলে রিপন(২৮)।

বিষয়টি  নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক কাউছার  জানান, সকালে ঢাকামুখী সেজুতি পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে বাঁচাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচরীকে চাপা দেয় । এ সময় তারা গুরুতর আহত হয় । স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।

পরবর্তীতে সকাল ১১ টায় রিপন কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিকাল ৫ টায় ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিন্টু। পু‌লিশ বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।এ ব‌্যাপা‌রে এক‌টি মামলা প্রক্রিয়ার্ধীন র‌য়ে‌ছে।

খুঁজুন