মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কুমিল্লায় কাভার্ডভ্যানে মিললো ১০০ বোতল ফেনসিডিল ও ২০ কেজি গাঁজা

কুমিল্লায় কাভার্ডভ্যানে মিললো ১০০ বোতল ফেনসিডিল ও ২০ কেজি গাঁজা

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। 

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাক-চট্রগ্রা ম মহাসড়কের বাবুর্চি বাজার এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে ১০০ বোতল ফেনসিডিল ও ২০ কেজি গাঁজা উদ্বার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বাবুর্চি বাজার এলাকা থেকে উদ্বার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শনিবার  ভোর ৩টা ২০ মিনিটে চৌদ্দগ্রাম থানার এসআই (নিঃ) তারেক উদ্দিন আকাশ সঙ্গীয় ফোর্সসহ বাবুর্চি বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন কাভার্ডভ্যান (রেজিঃ নং- চট্ট মেট্টো-ড-১১-৩৩৭১) থামানোর সংকেত দিলে চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল ও ২০ কেজি করা হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, এঘটনায় চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা (এফআইআর নং-১৮, তারিখ-০৬/০৯/২০২৫) রুজু করা হয়েছে। অভিযানে ১০০ বোতল ফেনসিডিল ও ২০ কেজি গাজা উদ্বার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন