মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কু‌মিল্লায় খেলা দে‌খে ফি‌রে‌নি, ধান ক্ষেত মিল‌লো হাফেজ’র মরদেহ

কু‌মিল্লায় খেলা দে‌খে ফি‌রে‌নি, ধান ক্ষেত মিল‌লো হাফেজ’র মরদেহ

‌কু‌মিল্লা ব্যুরো ঃ

কুমিল্লার বুড়িচংয়ে ধানখেত থেকে সাদেকুর রহমান (২২) নামে এক কোরআনে হাফেজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৯টার দিকে উপজেলার নামতলা পূর্বপাড়ার একটি ধানিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাদেকুর পাশ্ববর্তী চান্দিনা উপজেলার বিচুন্দাইর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাবেদ উর রহমান বলেন, সাদেকুর  বু‌ড়িচং‌য়ের নামতলা এলাকায় আবুল বাশারের  বাড়িতে লজিং থাকতেন। পাশাপাশি সেনানিবাস এলাকায় একটি মোবাইল দোকানে পার্ট টাইম চাকরি করতেন।  রাতে ফুটবল খেলা দেখেন সাদেক। পরে সকালে বাড়ির পাশে ধানীজ‌মি‌তে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

ঘটনাস্থলে সিআইডির টিম কাজ কর‌ে‌ছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন।‌নিহ‌তের মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে খুনের রহস্য উদঘাটন হবে জানায় পু‌লিশ।

খুঁজুন