বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
খুলনায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন দিনুশার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে নাটকীয় ড্র শ্রীলংকার নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়াতে ‘কটনপোর্ট’ চালু আব্দুর রহমান শেখের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক ফিফার বিতর্কে নিজেদের অবস্থান জানাল সৌদি ফুটবল ফেডারেশন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ: এসপি নেত্রকোণা ঢাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট বাংলাদেশ-চীন বাণিজ্য বাড়াতে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের তাগিদ
দেশের খবর কুমিল্লায় মাজারে হামলার ঘটনায় আরোও দুই ব্যক্তিকে আটক

কুমিল্লায় মাজারে হামলার ঘটনায় আরোও দুই ব্যক্তিকে আটক

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার হোমনার আসাদপুর গ্রামে সাধারণ মানুষকে উত্তেজিত করে মব সৃষ্ট মাধ্যমে চারটি মাজারে হামলা, ভাংচুর ও কয়েকটি বাড়িতে লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত চার জনকে আটক করা হয়েছে হোমনা থানা পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আসাদপুর গ্রামে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেন। এর আগে রবিবার আরও দুই ব্যক্তিকে একই গ্রাম থেকে আটক করা হয়। এনিয়ে মাজারে হামলার ঘটনায় আটকের সংখ্যা চারে দাঁড়িয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) হোমনা থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

আটকের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এস.আই) মীর হোসেন জানান, ঘটনার সময়ের ভিডিও ফুটেজ ছাড়াও তদন্তের আলোকে সোমবার বেলা ১১টার দিকে আসাদপুর গ্রাম থেকে দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন- ওই গ্রামের মৃত সোলায়মান আহমেদের ছেলে মো. ইকরাম উল্লাহ (৪৫) ও মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আবদুল লতিফ (৩৯)।
সোমবার দুপুরে হোমনা থানা পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আটক দুইজনকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা জানান, মাজার ও বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত রবিবার আসাদপুর গ্রামের বাজার থেকে ইব্রাহিম খলিল (২৪) ও শহীদ উল্লাহ (৩৩) নামের দুই জনকে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ঘটনার ভিডিও ফুটে, ছবি ও তদন্তের আলোকে জড়িতদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে গত বৃহস্পতিবারের ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ভুক্তভোগীদের কেউ মামলা না করায় হোমনা থানা পুলিশের পক্ষ থেকে উপ-পরিদর্শক (এস.আই) তাপস কুমার সরকার বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের দুই হাজারের বেশি লোককে আসামি করে মামলা করেন, এই মামলায় সোমবার পর্যন্ত মোট চারজন আটক হয়েছেন। মামলায় অজ্ঞাতনামীয় আসামি উল্লেখ থাকায় আসাদপুর ও আশপাশের গ্রামের বেশিরভাগ পরিবারের পুরুষ লোকজন গ্রেফতার আতঙ্কে বাড়িঘরে থাকছেন না। এদিকে হামলার শিকার মাজার সংশ্লিষ্ট পরিবারগুলোর মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে।

খুঁজুন