সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর কুমিল্লায় মুনিয়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানব বন্ধন।

কুমিল্লায় মুনিয়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানব বন্ধন।

নিজস্ব প্রতি‌বেদক, কু‌মিল্লা              

মুনিয়া হত্যাকাণ্ডের একবছরের পূর্তিতে বিচার দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে জেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড। 

 নগ‌রের জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে 

কুমিল্লার বীর মুক্তিযোদ্ধাগন ও বীরমুক্তিযোদ্ধা সন্তানরা মানববন্ধনে অংশ নেন।

এতে বক্তব্য রাখেন জেলা বীরমুক্তিযোদ্ধা কম্যান্ডার সফিউল আহমেদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা শৈলেন চন্দ নন্দি,  বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন সহ মুক্তিযোদ্ধা সন্তান কম্যান্ডের নেতৃবৃন্দরা। 

জেলা কমান্ডার  বীরমু‌ক্তি‌যোদ্ধা সফিউল আহমেদ বাবুল বলে,ন " মুক্তিযোদ্ধার কন্যা প্রয়াত মুনিয়া হত্যা মামলার আজ এক বছর পূর্ন হলো।কিন্তু প্রকৃত আসামী সায়েম সোবহান আনভীর সহ অন্য আসামীদের এখন গ্রেফতার করা যায়নি। 

তিনি সরকারের কাছে এ হত্যাকান্ডের সুষ্ঠ বিচার দাবি করেন। 

উপস্থিত অন্যান্য মুক্তিযোদ্ধাগণও  মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বীর মুক্তিযোদ্ধাগণ মুনিয়া হত্যার ন্যায় বিচার ও শাস্তির দাবি করেন।

মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া বলেন ঢাকা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে বিচারাধীন মুনিয়া হত্যা মামলায় অদ্যবধি কোন রিপোর্ট দাখিল করেনি পিবিআই। অবিলম্বে এই তদন্ত সম্পন্ন করে মুনিয়া হত্যার বিচার ও হত্যাকান্ডে জড়িত প্রধান আসামি সায়েম সোবাহান আনভিরের ফাঁসি দাবি করেন।

খুঁজুন