কুমিল্লা ব্যুরো ঃ
কুমিল্লায় পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় একটি মহাবিপন্ন উল্লুকসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র একটি চৌকস দল।
সোমবার বিকেলে ডিবি পুলিশের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুরিশ সুপার রাজন কুমার দাস। তিনি জানান-কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল রোববার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে হোটেল গ্রীন ভিউতে অভিযান চালিয়ে যাত্রীবাহি বাস থেকে উল্লুকটিসহ পাচারকারীকে গ্রেপ্তার করে। এসময় পাচারকারীর কাছ থেকে উল্লুকটি উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত পাচারকারী মোঃ জুয়েল রহমান সোহেল (২৭)। খুলনা সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের হাফিজনগর এলাকায়।

ডিবি ওসি রাজেশ বড়ুয়া বিপিএম জানান-গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ সুপার আব্দুল মান্নান, বিপিএম (বার)এর নির্দেশনায় তারঁ নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম নিয়ে অভিযান পরিচালনা করে। ডিবি ওসি জানান - সাম্প্রতিক বন্যপ্রাণী বিলুপ্তি ও পাচার প্রতিরোধে বিভিন্ন সংস্থা বৈশ্বিকভাবে কার্যক্রম গ্রহণ করেছে। INTERPOL কর্তৃক আন্তর্জাতিকভাবে বন্যপ্রাণী সংরক্ষনের জন্য বিশ্বব্যাপি ‘Illegal Wildlife supply Chains Between Africa and Asia বিষয়ের উপর ভিত্তি করে গত জুলাইয়ে মাসব্যাপী “Operation Golden Strike 2022” শিরোনামে Intelligence-led Operation পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রাত ২ টায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন মিয়াবাজার সংলগ্ন গ্রীণ ভিউ হোটেলের পার্কিংয়ে পার্ক করা অবস্থায় কক্সবাজার টু খুলনাগামী ইম্পেরিয়াল এক্সপ্রেস (এসি বাস) হতে গ্রেফতারপূর্বক পাচারকারী সোহেলের নিকট থাকা বাজারের ব্যাগ দিয়ে মোড়ানো প্লাষ্টিকের ঝুড়িতে একটি অতিবিরল মহাবিপন্ন উল্লুক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী জুয়েল রানাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বান্দরবান পার্বত্য জেলা হতে বিরল জাতির উল্লুকটি সংগ্রহ করে সে খুলনা-সাতক্ষীরা সীমান্ত হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উল্লুক অতি বিরল স্তন্যপায়ী প্রাণী। বানর প্রজাতির মধ্যে একমাত্র উল্লুক লেজবিহীন প্রাণী। বাংলাদেশের সিলেটের লাউয়াছড়া রাঙ্গামাটি ও বান্দরবানে উল্লুকের দেখা মিলে। সারা বাংলাদেশে বর্তমানে ২৫০টির মত উল্লুক আছে মর্মে জানা যায়। উদ্ধারকৃত বিরল প্রজাতির উল্লুকটি বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়।এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিবি ওসি ।
কুমিল্লায় পাচারকালে মহাবিপন্ন উল্লুকসহ পাচারকারী গ্রেপ্তার
কুমিল্লায় পাচারকালে মহাবিপন্ন উল্লুকসহ পাচারকারী গ্রেপ্তার
কুমিল্লা ব্যুরো ঃ কুমিল্লায় পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় একটি মহাবিপন্ন উল্লুকসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র একটি চৌকস দল। সোমবার বিকেলে ডিবি পুলিশের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুরিশ সুপার রাজন কুমার দাস। তিনি জানান-কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল রোববার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে হোটেল গ্রীন ভিউতে অভিযান চালিয়ে যাত্রীবাহি বাস থেকে উল্লুকটিসহ পাচারকারীকে গ্রেপ্তার করে। এসময় পাচারকারীর কাছ থেকে উল্লুকটি উদ্ধার করে পুলিশ।গ্রেপ্তারকৃত পাচারকারী মোঃ জুয়েল রহমান সোহেল (২৭)। খুলনা সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের হাফিজনগর এলাকায়। ডিবি ওসি রাজেশ বড়ুয়া বিপিএম জানান-গোপন
সংবাদে খবর পেয়ে পুলিশ সুপার আব্দুল মান্নান, বিপিএম (বার)এর নির্দেশনায় তারঁ নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম নিয়ে অভিযান পরিচালনা করে। ডিবি ওসি জানান - সাম্প্রতিক বন্যপ্রাণী বিলুপ্তি ও পাচার প্রতিরোধে বিভিন্ন সংস্থা বৈশ্বিকভাবে কার্যক্রম গ্রহণ করেছে। INTERPOL কর্তৃক আন্তর্জাতিকভাবে বন্যপ্রাণী সংরক্ষনের জন্য বিশ্বব্যাপি ‘Illegal Wildlife supply Chains Between Africa and Asia বিষয়ের উপর ভিত্তি করে গত জুলাইয়ে মাসব্যাপী “Operation Golden Strike 2022” শিরোনামে Intelligence-led Operation পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রাত ২ টায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন মিয়াবাজার সংলগ্ন গ্রীণ ভিউ হোটেলের পার্কিংয়ে পার্ক করা অবস্থায় কক্সবাজার টু খুলনাগামী ইম্পেরিয়াল এক্সপ্রেস (এসি বাস) হতে গ্রেফতারপূর্বক
পাচারকারী সোহেলের নিকট থাকা বাজারের ব্যাগ দিয়ে মোড়ানো প্লাষ্টিকের ঝুড়িতে একটি অতিবিরল মহাবিপন্ন উল্লুক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী জুয়েল রানাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বান্দরবান পার্বত্য জেলা হতে বিরল জাতির উল্লুকটি সংগ্রহ করে সে খুলনা-সাতক্ষীরা সীমান্ত হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উল্লুক অতি বিরল স্তন্যপায়ী প্রাণী। বানর প্রজাতির মধ্যে একমাত্র উল্লুক লেজবিহীন প্রাণী। বাংলাদেশের সিলেটের লাউয়াছড়া রাঙ্গামাটি ও বান্দরবানে উল্লুকের দেখা মিলে। সারা বাংলাদেশে বর্তমানে ২৫০টির মত উল্লুক আছে মর্মে জানা যায়। উদ্ধারকৃত বিরল প্রজাতির উল্লুকটি বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়।এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিবি ওসি ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত