মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কুমিল্লায় পুকুরে বিষ প্রয়োগে ৭ লাখ টাকার মাছ নিধন

কুমিল্লায় পুকুরে বিষ প্রয়োগে ৭ লাখ টাকার মাছ নিধন

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা আদর্শ সদরের আড়াইওড়া এলাকায় দুর্বৃত্তদের বিষ প্রয়োগে এক মাছ চাষীর প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওরা মধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

ক্ষতিগ্রস্ত মাছ চাষী মো. টুটুল জানান, শনিবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি পুকুর পাড়ে এসে দেখেন পুকুরে প্রচুর মাছ ভেসে উঠছে এবং চারপাশে কীটনাশকের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে তিনি হতভম্ব হয়ে পড়েন।

তিনি আরও জানান, তিন বছরের জন্য সাড়ে চার লাখ টাকায় পুকুরটি লিজ নিয়েছিলেন তিনি। রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, কারফিউসহ নানা প্রজাতির মাছ ছাড়াও মাছের পোনা ও খাবারে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় করেছেন। এখন পুকুরের সব মাছ মারা যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

টুটুল মিয়া অভিযোগ করে বলেন, গত ২৫ আগস্ট পুকুরের পাশে নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি ক্যামেরা কিছু লোকজন ভাঙচুর করে।

এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার ধারণা, প্রতিহিংসার জের ধরেই একই পক্ষ এই বিষপ্রয়োগের ঘটনা ঘটিয়েছে।

ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় শুধু একজন মাছ চাষীই নয়, পুরো এলাকার মানুষেরও ক্ষতি হচ্ছে। 

মাছ চাষী টুটুল মিয়া প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মাছ চাষি কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

খুঁজুন