রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত কুমিল্লায় ভোরের কাগজের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি

কুমিল্লায় ভোরের কাগজের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি

  নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। মঙ্গলবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দৈনিক ভোরের কাগজের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন কুমিল্লার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে তিনি এ মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার।

তিনি জানান, কুমিল্লা সিটি করেপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন আরফানুল হক রিফাত।

মামলার বাদী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত বলেন,  সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার না করায় এ মামলা করা হয়েছে। এই অপপ্রচার কুমিল্লার জনগণ মেনে নেবে না। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এই সংবাদ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ মে দৈনিক ভোরের কাগজে ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কাণ্ডারি’ শিরোনামে  সংবাদ প্রকাশ করা হয়।  ভোরের কাগজ ছাড়াও ডেইলীস্টার সহ বেশ কয়েকটি পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়েছে।

খুঁজুন