মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানা পুলিশের অভিযাে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। এ সময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

৫ সেপ্টেম্বর সকাল ১১টায় কুমিল্লা কোতোয়ালি থানাধীন আলেখারচর এলাকা থেকে তাকে আটক করা হয় আটককৃত আসামি মো. ইব্রাহিমকে (৩৮) জেলার সদর দক্ষিণ থানার মিন্নতনগর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ জানতে পারে যে, কুমিল্লা সদর দক্ষিণ সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেট কারে করে মাদক নিয়ে ঢাকায় যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে এসআই ইকবাল হোসেন, এএসআই রাজিবুল আলম সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করেন আলেখারচর এলাকায় প্রাইভেট কারটি থামানো হয়। পরে কারটি তল্লাশি করে ব্যাকডালা থেকে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি ইব্রাহিমকেও আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার দুপুরে কুমিল্লা কোতয়ালি মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন