মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে দুই পরিবারের ৬টি বসত ঘর পুড়ে ছাই

কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে দুই পরিবারের ৬টি বসত ঘর পুড়ে ছাই

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি পরিবারের ৬টি বসত ঘর, আসবাবপত্র ধানচাল ও গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৩০ জুলাই) রাত বারোটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পুর্ব জুম্মা পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করে আগুন নেভাতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। সব হারিয়ে ওই পরিবার দুটি খোলা আকাশের নিচে বসবাস করছে। 

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, রাত ১২ টার দিকে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে জাহাঙ্গীরের ছোটভাই জাহিদুল ইসলামের বাড়ীতেও আগুন ছড়িয়ে পরে। এক থেকে দেড় ঘন্টার মধ্যে আগুনে ওই দুই পরিবারের ৬ টি টিনের ঘর,৩ টি গরু, ৩ টি ছাগল, অর্ধশতাধিক হাঁসমুরগি, আসবাবপত্র, কাপড়চোপড়, বাইসাইকেল পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। বর্তমানে পরিবার দুটি খোলা আকাশের নিচে বসবাস করছে। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে গিয়ে দুই পরিবারের ক্ষয়ক্ষতির তালিকা করে উপজেলা নির্বাহী অফিসার ও ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দপ্তরে দাখিল করা হয়েছে। 


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে শুকনা খাবার দেয়া হয়েছে। পরবর্তীতে তাদের ঘর নির্মানের জন্য ঢেউটিন এবং আর্থিক সহায়তা করা হবে। 

খুঁজুন