সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দুদকে হাজির হতে ৩০ দিনের সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে রাজস্ব ভবনে প্রবেশে দাপ্তরিক পরিচয়পত্র বাধ্যতামূলক সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মেহেরপুরে ৬০ জন নারী পেল সেলাই মেশিন ভিন্ন দেশের ভিডিও ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
আইন আদালত কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানকালে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দকৃত এসব মালামালের সর্বমোট মূল্য আনুমানিক ১৪ লাখ ৩২ হাজার ছয়শ’ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। 

আজ সোমবার দুপুরে বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিজিবি সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ ও দুইহাজার ৮৮০ পিস  সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে রাত ১১টা ১০ মিনিটের দিকে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ নিচপাড়া কাঁচারাস্তা এলাকায় অভিযান চালিয়ে বিজিবির আরেকটি টহল দল মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ, ৭৪০ পিস সাইপ্রোহেপ্টাডিন ও ৬৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সোমবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুরা কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে একহাজার ১২০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের সর্বমোট মূল্য আনুমানিক ১৪ লাখ ৩২ হাজার ছয়শ’ টাকা। 

এসব তথ্য নিশ্চিত বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন