সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দুদকে হাজির হতে ৩০ দিনের সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে রাজস্ব ভবনে প্রবেশে দাপ্তরিক পরিচয়পত্র বাধ্যতামূলক সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মেহেরপুরে ৬০ জন নারী পেল সেলাই মেশিন ভিন্ন দেশের ভিডিও ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
দেশের খবর রাজস্ব ভবনে প্রবেশে দাপ্তরিক পরিচয়পত্র বাধ্যতামূলক

রাজস্ব ভবনে প্রবেশে দাপ্তরিক পরিচয়পত্র বাধ্যতামূলক

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে প্রবেশের ক্ষেত্রে আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে আজ জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ বেড়ে যাওয়ায় নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে রাজস্ব বোর্ড ও ভবনের অন্যান্য দপ্তরে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার করে রাজস্ব ভবনে প্রবেশের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট সব সদস্য, প্রেষণে কর্মরত কর্মকর্তা, বিভিন্ন শাখার প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এছাড়া বিজ্ঞপ্তিতে রাজস্ব ভবনে প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে।

খুঁজুন