সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দুদকে হাজির হতে ৩০ দিনের সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে রাজস্ব ভবনে প্রবেশে দাপ্তরিক পরিচয়পত্র বাধ্যতামূলক সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মেহেরপুরে ৬০ জন নারী পেল সেলাই মেশিন ভিন্ন দেশের ভিডিও ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
দেশের খবর মেহেরপুরে ৬০ জন নারী পেল সেলাই মেশিন

মেহেরপুরে ৬০ জন নারী পেল সেলাই মেশিন

 জেলায় আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিনামূল্যে ৬০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ। 

আজ সোমবার বেলা ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগী নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেয়া হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ. এম. সালাউদ্দীন মনজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. নাবিদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রোকনউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আলফাস উদ্দিন কালু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুর রহমান, উপকারভোগী নুর বেগম প্রমুখ।

বক্তারা বলেন, সেলাই মেশিন মাধ্যমে উপকারভোগীরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি এবং জীবিকা নির্বাহে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

খুঁজুন