জেলার ভেড়ামারায় মোটরসাইকেল, সিএনজি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল (৫০) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ১২ মাইল মোড় সংলগ্ন কুষ্টিয়া পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রাশেদুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নতুন আমদহ গ্রামের মৃত জোয়াদ মন্ডলের ছেলে। আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে কুষ্টিয়া অভিমুখী একটি যাত্রীবাহী সিএনজির সাথে বিপরীতমুখী ট্রাক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি মারাত্মকভাবে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে ভেড়ামারার ১৬ দাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন।
আহত বাকি চারজন যাত্রী বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
চৌড়হাস হাইওয়ে থানার এসআই মহিদুল ইসলাম বাসসকে বলেন, ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি। ট্রাক ও সিএনজি হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কুষ্টিয়া ত্রিমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত
কুষ্টিয়া ত্রিমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত
জেলার ভেড়ামারায় মোটরসাইকেল, সিএনজি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল (৫০) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ১২ মাইল মোড় সংলগ্ন কুষ্টিয়া পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত রাশেদুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নতুন আমদহ গ্রামের মৃত জোয়াদ মন্ডলের ছেলে। আহতদের
নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।পুলিশ, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে কুষ্টিয়া অভিমুখী একটি যাত্রীবাহী সিএনজির সাথে বিপরীতমুখী ট্রাক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি মারাত্মকভাবে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে ভেড়ামারার ১৬ দাগ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজন যাত্রী বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।চৌড়হাস হাইওয়ে থানার এসআই মহিদুল ইসলাম বাসসকে বলেন, ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি। ট্রাক ও সিএনজি হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত