সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর কুসিক দায়িত্বে থাকবেন প্রধান নির্বাহী কর্মকর্তা

কুসিক দায়িত্বে থাকবেন প্রধান নির্বাহী কর্মকর্তা

 নিজস্ব প্রতি‌বেদক,কুমিল্লা 

 কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের মেয়াদ শেষ হবে আগামী ১৬‌মে। তারপর থেকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতার দায়িত্ব পালন করবেন।

১১ মে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীকে দায়িত্ব গ্রহণের অফিস আদেশ দেয়া হয়।

অফিস আদেশে জানানো হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৬ ধারা অনুযায়ী, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়াদ আগামী ১৬ মে ২০২২ তারিখ উত্তীর্ণ হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন ইতোমধ্যে উক্ত সিটি কর্পোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন আইন ২০১১ এবং ২০১২ এর ধারা ২৫ অনুযায়ী, নির্বাচিত নতুন মেয়র দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত কুমিল্লা সিটির সব প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা এই করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে দেয়া হয়েছে।

শনিবার অফিস আদেশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম।

তিনি জানান, ১১ মে তিনি অফিস আদেশ পেয়েছেন। সেই আদেশ বাস্তবায়নে কাজ চলছে।

খুঁজুন